বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অফিস পরিদর্শন
বিগত ২৪শে সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ মহোদয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অফিস পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে গভর্নর মহোদয় বাউরেস এর সাবেক পরিচালক বৃন্দের ছবিগুলো অবলোকন করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষণা ফান্ড বরাদ্দ নিয়ে আলোচনা করেন। নবনিযুক্ত বাউরেস পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, প্রথিতযশা গবেষক ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ড. মোঃ আবুল হাশেম মহোদয় জাতীয় বাজেট করার সময় গবেষণা খাতে জিডিপির একটি অংশ গবেষণা খাতে বরাদ্দ দেওয়ার জন্য জোড় দেন এছাড়াও ব্যাংকগুলোর সিএসআর ফান্ডের একটি অংশ কৃষি শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ করেন। গভর্নর মহোদয় প্রকল্পের উপযোগিতা, গ্রহণযোগ্যতা, কর্মসংস্থানসৃষ্টি ও গবেষণা বরাদ্দে যে বিনিয়োগে যে আর্থিক রির্টান আসবে তা বিষদআকারে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন। উক্ত পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ছাত্র বিষয়ক উপদেষ্টা সম্মানিত, বিদগ্ধ শিক্ষাবিদ, প্রথিতযশা গবেষক ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ড. মজিবুর রহমান স্যার। নবনিয়ুক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল হাশেম স্যার দায়িত্ব গ্রহণের ১দিন পরেই এ ধরনের মহতি উদ্যোগ গবেষণা ফান্ড আনোয়নের প্রচেষ্টা অত্যন্ত প্রসংশার দাবিদার।